রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৭০০ পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেডের সৌজন্যে এসব পিপিই দেওয়া হয়।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ সদস্যের সবুজমতি কার্যালয়ে হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলামের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।