রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ৭শ পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) দিয়েছে মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড। ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর উদ্যোগে এসব পিপিই দেয়া হয়।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ সদস্যের সবুজমতি কার্যালয়ে হাসপাতালের পরিচালক ডা. শহিদ মো. সাদিকুল ইসলামের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।