ইন্টারন্যাশন কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া আয়োজিত টেলিকনফারেন্সে বুধবার উপস্থিত ছিলেন সাংসদ , বনও পরিবেশ বিষয়ক  সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী। 

কোভিড ১৯ থেকে পরিবেশ , প্রতিবেশের উপর প্রতিক্রিয়া এবং তা থেকে উপশমের উপায় , নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে ফেসবুক লাইভে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সফল এই সভাপতি, বাংলাদেশ ক্রিকেট জাগরনের অন্যতম অগ্রদূত সাবের হোসেন চৌধুরী তার আমলের ক্রিকেটের সাংগঠনিক কর্মকান্ডের সঙ্গে বর্তমানে বিসিবি'র সাংগঠনিক কর্মকান্ডের ব্যবধান তুলে ধরেছেন। বাংলাদেশের টেস্ট মর্যাদায় পেছনে তার আমলে বিসিবি'র সুনিদ্দিষ্ট এবং উচ্চাভিলাসী পরিকল্পনা গ্রহনের ব্যখ্যা দিয়েছেন। ১৯৯৭-এর আইসিসি ট্রফি জয় এবং ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের অভিষেকে স্মরনীয় পারফরমেন্সের নেপথ্যে সুদুরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ