ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইউরোপে তামাক আসে আমেরিকা থেকে। আমেরিকার আদিবাসীরা তামাক পাতা মুড়িয়ে সিগার বানিয়ে ধূমপান করতেন, পাইপের ব্যবহারও ছিল। ইউরোপ থেকে যে জাহাজগুলো যেতো এই নব ‘আবিষ্কৃত’ ভূখণ্ডে, তার নাবিকরাই প্রথম কৌতূহল থেকে তাদের অনুকরণে ধূমপান শুরু করেন এবং পরে নিয়ে আসেন ইউরোপে। প্রথম প্রথম অভিজাত এবং ধনিক শ্রেণির বিলাসিতা হিসেবে প্রচলন হয় ধূমপানের।