চলমান মহামারির ফলে ২০২০-২১ অর্থবছরের জাতীয় অর্থনীতি বিভিন্ন ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে যাচ্ছে। সামগ্রিক জনজীবন যখন এই মহামারিতে প্রভাবিত, তখন অর্থনীতিকে সুনিপুণভাবে পরিচালনা করা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এ রকম পরিস্থিতিতে বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি চাহিদাভিত্তিক ও প্রয়োজনীয় খাতে গুরুত্বারোপ করে একটি বাজেট প্রণয়ন এখন সময়ের দাবি। বর্তমান ক্রান্তিলগ্নে বিভিন্ন সরকারি ব্যয় ও বরাদ্দের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নির্ধারণ ও বাস্তবায়নের ওপর জোর দেওয়া উচিত।