সরকারি হাসপাতালে নকল এন-৯৫ মাস্ক সরবরাহ করা নিয়ে কম জল ঘোলা হয়নি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে ভুল বা নকল মাস্ক সরবরাহ না করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দেওয়ার পর এ নিয়ে বিভিন্ন তদন্ত সংস্থাসহ নড়েচড়ে বসে সব মহল। যদিও আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ সাবের হোসেন চৌধুরীই প্রথম নকল মাস্ক সরবরাহকারীদের ভিত নাড়িয়ে দেন। মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তিনিই প্রথম সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের চিঠি লেখেন এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোড়ন তোলেন।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ