করোনা মোকাবেলায় তামাকজাত দ্রব্যের ওপর অতিরিক্ত তিন শতাংশ সারচার্জ আরোপ করার দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রীসহ সংসদ সদস্যরা। তারা সারচার্জসহ তামাকে কর বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন।
তামাকমুক্ত বাংলাদেশ মঞ্চ আয়োজিত ‘আসন্ন বাজেট: জনস্বাস্থ্য ও তামাক কর, রাজস্ব বৃদ্ধি ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক ওয়েবিনারে অংশ নিয়ে এ মত প্রকাশ করেন সংসদ সদস্যরা।