করোনা সংকটের মধ্যে সরকার আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছে, তা বাস্তবসম্মত নয়। এতে মানুষের স্বাস্থ্যব্যবস্থাকে গুরুত্ব না দিয়ে এবারও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিকে সামনে নিয়ে আসা হয়েছে। কিন্তু বাস্তবতা হল- করোনা সংকট না কাটলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয়। অন্যদিকে দেশে বিনিয়োগ নেই। এরপর প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা একেবারেই অবাস্তব। প্রতি তিন মাস পর বাজেট পুনর্মূল্যায়ন জরুরি।