করোনা সংকটের প্রেক্ষাপটে বাজেট বাস্তবায়ন তদারকি করতে একটি টাস্কফোর্স গঠনের সুপারিশ করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেছেন, সরকারের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এই টাস্কফোর্স হতে পারে।