টেস্ট মর্যাদা পেয়ে ২০ বছরে বাংলাদেশ খেলেছে ১১৯টি টেস্ট। বছরওয়ারী গড় টেস্ট-এর সংখ্যা ৫.৯৫। টেস্ট মর্যাদার সাড়ে ৪ মাসের মাথায় অভিষেক টেস্ট খেলেছে বাংলাদেশ। আবার ৫ মাসের মধ্যেই বাংলাদেশ প্রথম পূর্নাঙ্গ সিরিজ খেলেছে, করেছে প্রথম টেস্ট সফর।সময়টা ছিল বাংলাদেশের ক্রিকেটের অনুকূলে।
আইসিসির টেস্ট মর্যাদা বাংলাদেশ পাওয়ার পর পরই আইসিসি প্রবর্তন করে ফিউচার ট্যুর প্রোগ্রাম ( এফটিপি)। টেস্টের নবীন সদস্য সেই ৫ বছর মেয়াদী এফটিপিতে ( ২০০১ এর এপ্রিল থেকে ২০০৬ সালের এপ্রিল পর্যন্ত) বাংলাদেশ দল প্রতিপক্ষ সকল দলের সঙ্গে টেস্ট খেলতে পেরেছে।