কোন ব্যাখ্যা বিশ্লেষণের কিছু নেই। আজ থেকে দুই দশক আগে, ২০০০ সালের ২৬ জুন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক সোনালি দিন। ২০ বছর আগের সেই দিনেই ক্রিকেটে অভিজাত ফরম্যাটে পা রেখেছিল বাংলাদেশ, লাভ করেছিল টেস্ট মর্যাদা। বিশ্বের ১০ নম্বর টেস্ট খেলুড়ে দেশ হিসেবে অভুদ্যয় ঘটেছিল বাংলাদেশের।
যা ছিল বাঙালির দীর্ঘ লালিত স্বপ্ন। কাজেই ২০০০ সালের ২৬ জুন ছিল স্বপ্নপূরনের দিন। মাঠের বাইরে এক কঠিন মিশনের সফল বাস্তবায়নের শুভক্ষণ। সেদিন যিনি ছিলেন বিসিবির সভাপতি, সেই ক্রিকেট অন্তঃপ্রাণ সাবের হোসেন চৌধুরীর জন্য সে দিন কতটা স্পেশাল ও স্মরণীয় ছিল?