২৬শে জুন, ২০০০ সাল। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় দিন। আন্তর্জাতিক ক্রিকেটে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ। ইংল্যান্ডের লর্ডসে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ডসভায় সেসময়কার সভাপতি ম্যালকম গ্রে ঘোষণা দেন-‘আইসিসি বাংলাদেশকে পূর্ণ মর্যাদার টেস্ট সদস্য হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।