অন্যান্য দেশের বোর্ডগুলো ক্রিকেটকে ফের মাঠে ফেরাতে নতুন নতুন উপায় খুঁজে বের করছে। অন্যদিকে, কোভিড-১৯ মহামারি চলাকালীন খেলা পুনরায় চালু করা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও রয়েছে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে। স্পষ্টতই, বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে। যে কারণে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে বিসিবিকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর মতে, পরিবর্তিত পরিস্থিতি সামাল দেওয়া ও বৃত্তের বাইরে গিয়ে ভিন্নধর্মী কিছু চিন্তা করার ক্ষেত্রে অন্যান্য দেশগুলোর চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশের বোর্ড। দ্য ডেইলি স্টারের মাজহার উদ্দিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন বিসিবি প্রধান কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে, যেগুলোর উপর সামনের দিনগুলোতে বিসিবির ফোকাস করা উচিত।