টেস্ট মর্যাদা নিয়ে সেদিন মানুষের মনে সংশয়ের মাত্রা কমই ছিল। গোটা দেশ অধীর অপেক্ষায় ছিল সেই মাহেন্দ্রক্ষণের। অবশেষে বাংলাদেশ সময় রাতের দিকে ঘোষণাটা এল—টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে বাংলাদেশকে। কুড়ি বছর আগে ২৬ জুনের সেই রাতটা ছিল সম্ভাবনার নতুন দিগন্তে যাত্রা শুরুর স্বপ্ন দেখার, নতুন আশায় নিজেদের মন ভরিয়ে তোলার রাত। লন্ডনে লর্ডসের লং রুমে সেই সভায় উপস্থিত ছিলেন সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ