দেশের যুব সমাজের একটা বড় অংশকে এখনও মূল অর্থনৈতিক স্রোতধারায় সম্পৃক্ত করা যায়নি। সরকার বা সমাজও তাদের বিষয়টি খুব একটা নজর দিচ্ছে না। যুব সমাজের এ অংশ প্রযুক্তি সুবিধা থেকে বঞ্চিত ও বৈষম্যের শিকার। ভালো কাজ পাওয়ার তারা আশা করে। ফলে সার্বিকভাবে আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে বড় হওয়া সমাজের এ অংশকে নিয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবে।