কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ শহীদ উল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার প্রথম দিকে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।
করোনাভাইরাসের চিকিৎসায় নির্ধারিত হাসপাতালে এন-৯৫ মাস্কের মোড়কে সাধারণ মাস্ক সরবরাহের ঘটনা নিয়ে আলোচনার মধ্যে গত ২২ মে এই দায়িত্বে পরিবর্তন আনে সরকার। সেনাবাহিনীতে ফেরানো হয় ব্রিগেডিয়ার জেনারেল শহীদ উল্লাহকে।