সংসদ সদস্যদের কর্মকাণ্ডের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এথিকস কমিশন গঠনের প্রস্তাব করেছেন সরকার দলীয় এমপি সাবের হোসেন চৌধুরী।
কানাডা ভিত্তিক একটি বাংলা পত্রিকার আয়োজনে ফেসবুক লাইভে অংশ নিয়ে রোববার তিনি বলেন,বর্তমান সংসদের সিংহভাগ সদস্যই ব্যবসায়ী। ফলে সাংসদ হিসেবে দায়িত্ব পালনে স্বার্থের দ্বন্ধ (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) হ্ওয়াটা স্বাভাবিক। সে জন্যই সংসদ সদস্যদের জন্য আলাদা আচরণবিধি এবং ইথিকস কমিশন থাকা প্রয়োজন।