সংসদ সদস্যদের কর্মকান্ডের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এথিকস কমিশন গঠনের প্রস্তাব করেছেন সরকার দলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন,বর্তমান সংসদের সিংহভাগ সদস্যই ব্যবসায়ী। ফলে সাংসদ হিসেবে দায়িত্ব পালনে স্বার্থের দ্বন্ধ (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) হ্ওয়াটা স্বাভাবিক। সে জন্যই সংসদ সদস্যদের জন্য আলাদা আচরণবিধি এবং ইথিকস কমিশন থাকা প্রয়োজন।