বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয় মোকাবেলায় নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে শিশু-তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিতে এবং জরুরি অবস্থায় কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সেভ দ্য চিলড্রেনের নতুন ক্যাম্পেইন রেড অ্যালার্ট।

বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস ২০২০ উপলক্ষে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ফেসবুক পেজে গত মঙ্গলবার ‘জলবায়ু পরিবর্তন এবং কভিড-১৯ পরবর্তী পরিকল্পনায় শিশু ও তরুণ প্রজন্ম’ শীর্ষক আয়োজন করা হয়। আয়োজনে ওয়েবিনারের মাধ্যমে রেড অ্যালার্ট ক্যাম্পেইন উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এম,পি।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ