ঢাকা ৯ আসনের এমপি জনাব সাবের হোসেন চৌধুরী তার নির্বাচনী এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০.০০ টা থেকে ঢাকা-৯ আসনের এলাকার বন্যায় প্লাবিত সর্বাধিক নিম্নাঞ্চলসমূহ (ত্রিমোহনী গুদারাঘাট, দাসেরকান্দি, বাবুর জায়গা, বালুরপাড়, গৌড়নগর, ইদারকান্দি, ফকিরখালি) পরিদর্শন করে বন্যা কবলিত এলাকাবাসীর মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।