ঢাকা, ১১ আগস্ট- বন বিভাগের রেকর্ডভুক্ত এক লাখ একরেরও বেশি জমি বেদখলে চলে গেছে। বেদখলে থাকা এসব বনভূমি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, প্রতিবেদনে দখলে থাকা বনভূমির সর্বশেষ অবস্থা, উচ্ছেদ প্রক্রিয়া, নিয়োগ করা আইনজীবীদের ভূমিকা, দখলদার উচ্ছেদে কতবার নোটিস দেয়া হয়েছে সে সম্পর্কেও তথ্য চেয়েছে কমিটি।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ