মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণে আইনি জটিলতা যাতে সৃষ্টি না হয় এবং চারা পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছে সংসদীয় কমিটি।
সোমবার (১০ আগস্ট) জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ গুরুত্ব দেওয়া হয়।