২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার ৪৯ আসামির মধ্যে ১৯ জনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বর্তমানে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল আবেদন শুনানির অপেক্ষায়। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলা নিয়ে শুরুতেই ছিল টালবাহানা। এরপর মামলা হলেও তদন্ত নিয়ে শুরু হয় ছলচাতুরি। জজ মিয়া নাটকসহ প্রথম সাত বছরেই তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয় ছয়বার।