২০০৪ সালের ২১ আগস্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের আহ্বানে সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিলের আয়োজন হয়েছে। মিছিলপূর্ব সমাবেশের আয়োজন ছিল ট্রাকের ওপর অস্থায়ীভাবে স্থাপিত মঞ্চ ঘিরে। সেই মঞ্চেই বক্তব্য দিচ্ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার বক্তব্যের পরেই সন্ত্রাসবিরোধী মিছিল বের হবে। মিছিলের প্রস্তুতিও নিচ্ছিলেন দলের নেতাকর্মীরা।