২১ আগস্ট, গ্রেনেড হামলার রক্তমাখা বীভৎস রাজনৈতিক হত্যাযজ্ঞের দুঃসহ স্মৃতি। ২০০৪ সালের এই দিনে মানবতাকে হারিয়ে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। অতর্কিত বোমা বৃষ্টি। সমস্ত মানবতা নিরবে নিভৃতে হার মেনে যায়। বোমা বর্ষণের মধ্য দিয়েও চলে পুলিশের গ্যাস নিক্ষেপ, অনবরত গুলিবর্ষণের মতো ভয়ংকর মহাপ্রলয়।পরিকল্পিত হত্যাযজ্ঞের মূল উদ্দেশ্যই ছিল শেখ হাসিনা সহ আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করা। সেদিন মানবঢাল রচনা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন নেতাকর্মীরা কিন্তু ঝরে যায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ টি প্রাণ। আহত ৫ শতাধিক নেতা কর্মীর অনেকেই স্পিন্টারের দুর্বিসহ যন্ত্রনা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। মঞ্চে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা মানবঢাল তৈরি করেন শেখ হাসিনাকে নিরাপদ রাখতে। তবে শেষ রক্ষা হয়নি। গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগ প্রধানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়েছিল যা শেখ হাসিনাকে স্পর্শ করতে না পারলেও, তার দেহরক্ষী মাহবুবের প্রাণ কেড়ে নেয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ