দিনটি ছিল শনিবার। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগ সভাপতি ও তখনকার বিরোধী দলের নেতা শেখ হাসিনা। বিকেল ৫টা ২২মিনিট বক্তৃতা শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ করে শেখ হাসিনা তার হাতে থাকা একটি কাগজ ভাঁজ করতে করতে এগুচ্ছিলেন মঞ্চ থেকে নামার সিঁড়ির দিকে। সঙ্গে সঙ্গে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটে।