দেশের রাজনীতি এখন স্থবির। করোনাভাইরাসের কারণে কোনো বড় রাজনৈতিক তৎপরতা কোনো রাজনৈতিক দলের নেই। তবে বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কিছু নড়াচড়া লক্ষ করা গেলেও বিএনপির তেমন কোনো খোঁজখবর নেই বললেও চলে। গণমাধ্যমেও বিএনপির তেমন কোনো খবর প্রায় নেই। বিএনপির একজন হিতাকাঙ্ক্ষী বলে পরিচিত গণস্বাস্থ্য কেন্দ্র খ্যাত ডা. জাফরুল্লাহ চৌধুরী কয়েকদিন আগে একটি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতিতে ‘ইনভ্যালিড’ উল্লেখ করে বলেছেন, একদিকে তিনি সাজাপ্রাপ্ত আসামি, অন্যদিকে অসুস্থ। ফলে রাজনীতিতে সক্রিয় হওয়ার অবস্থায় তিনি নেই। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক থাকায় তাকে দিয়ে বিএনপির হাল ধরা সম্ভব হবে না। সবদিক বিবেচনায় বিএনপির নেতৃত্বে তারেক রহমানের কন্যা জায়মা রহমানকে আনার পরামর্শ দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী (ভোরের কাগজ, ১৬ অগাস্ট ২০২০)।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ