বিশ্বের ১৭৯টি দেশের জাতীয় সংসদ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়েছে পাকিস্তান। আগামী নভেম্বরে এই পদে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সিনেটর মুহাম্মদ সাদিক সানজরানি।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের কাছে লেখা এক চিঠিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কোরেশি আইপিইউ নির্বাচনে বাংলাদেশের সমর্থন চান।