বন বিভাগের জমি দখলকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রয়োজনে এ তালিকা ওয়েবসাইটে প্রকাশের সুপারিশ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও মো. শাহীন চাকলাদার। এছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান বন সংরক্ষকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।