তামাক মৃত্যুর জন্য অপরিহার্য, জীবন ও জীবিকার জন্য নয় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অনারারি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। গতকাল শনিবার দুপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘এফসিটিসি’ আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন বিষয়ক ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক, বাংলাদেশ ২০২০’ গবেষণা শীর্ষক ওয়েবিনারে ফলাফল প্রকাশ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাবের হোসেন চৌধুরী বলেন, যে পণ্যগুলো আমাদের জীবন ও জীবিকার জন্য অপরিহার্য, সেগুলো অপরিহার্য পণ্য হিসেবে আমাদের আইনের মধ্যে নিয়ে এসেছি। সেখানে তামাক কোনোভাবেই থাকতে পারে না। তামাক অপরিহার্য শব্দটা ঠিক, তবে তামাক মৃত্যুর জন্য অপরিহার্য, তামাক জীবন ও জীবিকার জন্য অপরিহার্য হতে পারে না। আমাদের সংবিধানে যে বাঁচার অধিকারের কথা বলা আছে, এটা সেই বাঁচার অধিকার ছিনিয়ে নিচ্ছে। তিনি বলেন, আপনারা জেনে কিছুটা খুশি হবেন যে, আমি ইতোমধ্যে সংসদে একটা বেসরকারি সদস্য বিল উপস্থাপন করেছি। অপরিহার্য পণ্যের তালিকা থেকে যেন তামাক বাদ দেওয়া হয়। আমার মনে হয়, এটা একটা বড় কাজ হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ