বনভূমি দখলদারদের উচ্ছেদে আগামী ৩০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত নোটিশ পাঠাতে বলেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংরক্ষিত বনভূমি দখলদারদের তালিকা প্রস্তুত করে কমিটিতে পাঠাতে বলা হয়েছে।
গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। এতে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মো. রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন, শাহীন চাকলাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।