জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। ঝুঁকি কমাতে নানা পদক্ষেপের কথা বলা হলেও যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না কোনওটির। জলবায়ু তহবিলের প্রকল্পগুলোতেও চলছে অর্থের তছরূপ। বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষতা, অনিয়ম ও দুর্নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের নানা দিক ও এ খাতের অনিয়ম নিয়ে শাহেদ শফিকের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব

ঢাকার জলবায়ুর প্রভাব মোকাবেলায় নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস) প্রকল্প গ্রহণ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরিবেশ অধিদফতর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। প্রকল্পটির মাধ্যমে জলবায়ুর উন্নয়নে ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগনাল বাতি স্থাপন করা হয়েছে। ইস্পাতের তৈরি ফুটওভারব্রিজ, বৈদ্যুতিক ট্রাফিক সিগনাল, বাসস্টপেজ, যাত্রী ছাউনি ও ফুটপাত জলবায়ু পরিবর্তনে কী ভূমিরা রাখছে তার উত্তর নেই সংশ্লিষ্টদের কাছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ