কৃষিকাজে যুক্ত আছেন এমন ১৫ ভাগের কাছাকাছি নারী মজুরি পান বলে এক গবেষণায় উঠে এসেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক ওয়েববিনারে ‘কৃষিতে নারীর কাজের মূল্যায়ন’ শীর্ষক গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়।
গবেষণাপত্রটি উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং জেন্ডার বিশেষজ্ঞ ড. ইসমত আরা বেগম। তাকে গবেষণার কাজে সহায়তা করেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ড. মাহবুব হোসেন।