জলবায়ুজনিত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। ঝুঁকি কমাতে নানা পদক্ষেপের কথা বলা হলেও যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে না কোনোটির। জলবায়ু তহবিলের প্রকল্পগুলোতেও চলছে অর্থের তছরুপ। বিশেষজ্ঞরা বলছেন, অদক্ষতা, অনিয়ম ও দুর্নীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের নানাদিক ও এ খাতের অনিয়ম নিয়ে শাহেদ শফিকের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত ঢকার বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস) প্রকল্প গ্রহণ করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে এ প্রকল্পে ব্যয় করা হয়েছে ৮০২ কোটি টাকা। কিন্তু এই টাকার ৫০ ভাগ ব্যয় করা হয়েছে নন-মেটেরিয়ালস খাতে। অর্থের ২৫ ভাগ কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতা ও অভিজ্ঞতার নামে বিদেশ ভ্রমণে ব্যয় হয়েছে।