মিয়ানমার সরকারের নির্যাতনে পালিয়ে এসে বাংলাদেশ আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে কক্সবাজার জেলার প্রাকৃতিক বনাঞ্চল ও জীববৈচিত্র্য প্রায় ধ্বংসের মুখে। বাংলাদেশে আশ্রয় নেওয়া এ জনগোষ্ঠী জেলার বিভিন্ন বনাঞ্চলের ৮ হাজার ১ দশমিক ২ একর বন উজাড় করে বসতি স্থাপন করেছে, ব্যবহার করেছে জ্বালানি হিসেবেও। বনবিভাগের প্রতিবেদন অনুযায়ী, টাকার অংকে এ ক্ষতির পরিমাণ দুই হাজার ৪২০ কোটি ৬৭ লাখ টাকারও বেশি।

এদিকে সংসদীয় কমিটির দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি। তাদের মতে, ক্ষতি প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। বিশদ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ