দক্ষতা অর্জনের নামে প্রকল্পের অর্থব্যয়ে বিদেশ ভ্রমণের মহোৎসব চলানো হয়। কর্মকর্তাদের কেউ কেউ ১০-১১ বার পর্যন্ত বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। কিন্তু গত ১০ বছরে যারা দক্ষতা অর্জনের জন্য বিদেশ ভ্রমণ করেছেন তাদের অধিকাংশই চলে গেছেন অবসরে। যে ক’জন এখনও কর্মরত আছেন তারাও অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে গেছেন। ফলে কাজের কাজ কিছুই হয়নি। সরকারেরও কোন কাজে আসেনি তাদের প্রশিক্ষণ। বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেছেন এ সংক্রান্ত সংসদীয় কমিটি।