২০০৯ সালে ঢাকার বায়ুদূষণ কমাতে নির্মল বায়ু ও টেকসই পরিবেশ (কেইস) নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় দাতা সংস্থাগুলোর চাহিদা অনুযায়ী বিদেশি পরামর্শক নিয়োগের পাশাপাশি যানবাহন ক্রয়,ট্রাফিক সিগন্যাল স্থাপন, সৌর প্যানেল স্থাপন, ভবন নির্মাণ, বায়ু মাপার যন্ত্রপাতিসহ সবকিছুই করা হয়েছে দাতা সংস্থার পরামর্শে। প্রকল্পের মেয়াদ শেষ হতে না হতেই এসব অকেজো হয়ে পড়ে। অথচ জলবায়ু বা পরিবেশের উন্নয়নের জন্য এসব যন্ত্রপাতি বা উপকরণ কোনও ভূমিকা রাখছে না বলে দাবি জলবায়ু বিশেষজ্ঞদের।