জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় যেখানে গাছ লাগানোকে বেশি প্রাধান্য দিচ্ছে সরকার, সেখানে গাছ কেটেই জলবায়ুর প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় পুকুর নির্মাণ করে তাতে মাছ, শাক-সবজি ও ফলসহ বিভিন্ন প্রজাতির গাছপালা লাগানোর কথা থাকলেও তার কোনও দেখা মেলেনি। উল্টো পুকুরগুলোতে মাছের পরিবর্তে কচুরিপানায় ভরপুর। এমনটাই দেখা গেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার বনবিভাগের দুটি রেঞ্জ অফিসের আওতাধীন সরকারের উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মৎস্য অধিদফতরের বাস্তবায়নে এবং ইউএনডিপির সহযোগিতায় উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়ন কমিউনিটিভিত্তিক অভিযোজন (আইসিবিএ-এআর) শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নে এমন অভিযোগ উঠেছে। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ