শিল্পোন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সামনের সারিতে থাকলেও ক্ষতিপূরণ আদায়ে এখনও বেশ পিছিয়ে। যেসব দেশের কারণে বাংলাদেশকে এমন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে সেই দেশগুলো ক্ষতিপূরণের প্রতিশ্রুত অর্থ বরাদ্দ দিচ্ছে না। উপরন্তু বিমা এবং বন্ডভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের বোঝায় ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থায় জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু নীতিমালা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও অদক্ষতার ফলে এ খাতে বরাদ্দ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ