প্রবীণ ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ আর নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আজ সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয় ৮২ বছর।
গত বছরের ২৫ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রাইসউদ্দিন। মাঝে একবার করোনা নেগেটিভও হয়েছিলেন। তারপর ফুসফুসে সমস্যা বাড়লে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে।