পাবলিক হেলথ যে ধরণের গুরুত্ব পাওয়ার কথা, সেভাবে গুরুত্ব দিচ্ছি না। আমরা স্বাস্থ্য বলতে হাসপাতাল নির্মাণ, ডাক্তার, নার্স নিয়োগকে মনে করছি। পাবলিক হেলথের দুনিয়াটা সেভাবে অ্যাড্রেস করা হচ্ছে না।
শনিবার (৩০ জানুয়ারি) এনার্জি এন্ড পাওয়ার আয়োজিত ভার্চুয়াল সেমিনারে এমন মন্তব্য করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। সেমিনারটির সঞ্চালনা করেন এনার্জি এন্ড পাওয়ারের এডিটর মোল্লাহ আমজাদ হোসেন।