আল-জাজিরার প্রতিবেদনের তথ্য মিথ্যা উল্লেখ করে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেলটির বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।