দেশে পৌঁছেছে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি সিকদার গ্রুপ অব কম্পানিজ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মরদেহ। আজ শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে বিমানে করে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশানে সিকদার মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে হাসপাতালের শোকার্ত কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও নার্সরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ