সিলেট বিভাগের আনাচেকানাচে চলছে বনের জায়গার অবৈধ দখল। হচ্ছে স্থাপনা, মার্কেট, দোকান। এমনকি কেউ কেউ জায়গা দখল করে নিজের মনে করে ইজারাও দিচ্ছেন। কামাচ্ছেন কোটি কোটি টাকা। এতে বিলীন হচ্ছে বন, নষ্ট হচ্ছে পরিবেশ। দীর্ঘদিন বন বিভাগের জায়গাগুলো দখলে থাকলেও উদ্ধারে খুব একটি অগ্রগতি নেই। তবে এবার জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নির্দেশে দেশব্যাপী বনের জায়গার দখলদারদের একটি তালিকা করেছে বন বিভাগ। এ তালিকায় সিলেট বিভাগে বনের জায়গার অবৈধ দখলদার হিসেবে মোট ১০ হাজার ৬ শত ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ