বাংলাদেশ দল বড় ব্যবধানে হারার সঙ্গে সঙ্গেই কিছু তত্ত্ব বাজারে ছড়িয়ে পড়বে। প্রথম তত্ত্ব হলো, ঘরোয়া ক্রিকেটে কারো মন নেই। কাজেই খেলোয়াড়রা পারবে কী করে? যা পারে এই ঢের!
আংশিক সত্য। পুরো নয়।
আরেক দল বলবে সব সমস্যা একাদশ তৈরিতে। অমুকের জায়গায় তমুককে নিলে...। অমুককে সেই জায়গায় খেলালেই...
এটাও আংশিক সত্য। পুরো নয়।
কর্তারা তখন বেরিয়ে আসেন আড়াল থেকে। কর্তা বলতে বোর্ড সভাপতি। কূটনীতির খুব একটা ধার তিনি ধারেন না বলে সরাসরি নানাজনকে কাঠগড়ায় দাঁড় করান। জানা যায়, তাঁকে অন্ধকারে রেখে অনেক কিছু করা হয়েছে।
আংশিক সত্য। পুরো নয়।
ওদিকে বোর্ডেরই আরেক পক্ষ, যাঁরা সরাসরি কথা বলার সাহস নানা কারণে হারিয়েছেন, তাঁরা ফিসফিস করেন, সব তো উনি জানেন! ওনার হস্তক্ষেপেই তো দল তৈরি হয়।
এটাও আংশিক সত্য। পুরো নয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ