বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনার উপকমিটি প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটি অনুমোদন করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে এই উপকমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপিকে এই উপকমিটির সদস্য সচিব করা হয়েছে।