দলের গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে পদাধিকারবলে উপ-কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, সাবেক চীফ হুইপ মোঃ আব্দুস শহীদ এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, বেগম রুমানা আলী এমপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, আইপিইউ’র সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি ও আদিবা আনজুম মিতা এমপি।