আসন্ন জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি একদিনের সফরে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় এসেছেন।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরি ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন; সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় বৈঠক করবেন।