জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডেমোক্র্যাট শিবিরের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরেছে যুক্তরাষ্ট্র। দেশটি সবুজ জলবায়ু তহবিলে (গ্রিন ক্লাইমেট ফান্ড) নতুন করে ১০০ মিলিয়ন ডলার বরাদ্দের উদ্যোগ নিয়েছে। সর্বশেষ বিশ্বের ৪০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ নামে সম্মেলনের আয়োজন করা হয়েছে, যা এরই মধ্যে বাইডেন জলবায়ু সম্মেলন নামে পরিচিতি পেয়েছে। যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগ জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে থাকা দেশগুলোকে আশা জাগাচ্ছে।