জনস্বাস্থ্য রক্ষায় তামাকের ব্যবহার কমানোর লক্ষ্যে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে তামাক দ্রব্যের কর বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন সংসদ সদস্যরা। তারা সব স্তরের সিগারেটের খুচরা মূল্যের ৬৫ শতাংশ, বিড়ির ৪৫ শতাংশ এবং ধোঁয়াবিহীন তামাক পণ্যের খুচরা মূল্যের ওপর ৬০ শতাংশ সুনির্দিষ্ট শুল্ক আরোপের প্রস্তাবনা দিয়েছেন।

এজন্য সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে তামাক দ্রব্যের দাম বাড়াতে চিঠিতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবেন বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। প্রস্তাব বাস্তবায়ন করা হলে শুধু সিগারেট থেকেই অতিরিক্ত তিন হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আয় হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ